![]() |
| সরকারী চাকরি পাবার ৬টি সহজ ইফেক্টিভ টিপস |
সরকারি চাকরি করতে চাইনা এমন মানুষ খোঁজে পাওয়া খুবই জটিল বিষয়। সবাই চাই একটা সরকারী চাকরি পাওয়ার জন্য। চাকরির বরতন থেকে শুরু করে আনুষ্ঠানিক ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য সব দিক থেকেই সরকারি চাকরির কোন জুড়ি নেই। সবচেয়ে আকর্ষণ হচ্ছে রিটায়ারমেন্টের পর ভালো অঙ্কের পেনশন। মূলত এটার জন্য সবাই চাই জীবনে একটা সরকারি চাকরি। এইটা সরকারি চাকরি ছাড়া অন্য কোন চাকরির ক্ষেত্রে পাওয়া যায় না। তাই অধিকাংশ সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের একটাই প্রত্যাসা থাকে একটা সরকারি চাকরি। একাধিক সুযোগ সুবিধার গুলোর জন্য মানুষদের সরকারি চাকরি পাওয়ার জন্য এতো ছোটাছুটি। এই সরকারি চাকরি পাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে কিছু ইফেক্টিভ বা কার্যকর টিপস শেয়ার করবো।
জেনে নিন সহজ সরকারি চাকরি পাওয়ার ৬টি উপায় আজকের আর্টিকেল থেকে।
১. যথেষ্ট পরিমাণ সময় দিন
![]() |
| সময়ের গুরুত্ব |
সরকারি চাকরি যেহেতু খুবই কাঙ্ক্ষিত একটি চাকরির ক্ষেত্র। তাই এখানে প্রতিযোগিতা করা অনেক কঠিন কাজ। কারণ এখানে প্রতিযোগিদের সংখ্যা অতুলনীয়। একাধিক জনের সাথে প্রতিযোগিতা করে সেখান থেকে আপনাকে আপনার চাকরিটা পেতে হবে। তাই আপনার জন্য দরকার প্রস্তুতি। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে নিজেকে সময় দিতে হবে। আর কঠিন যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। নির্দিষ্ট সময় মেনে স্টাডি করতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাই সরকারি চাকরি পাওয়ার জন্য একটা দীর্ঘদিনের পরিশ্রম আপনাকে এনে দিতে পারে সফলতা।
২. নিজের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান দেখুন
![]() |
| শিক্ষা প্রতিষ্ঠান |
আপনি বাড়িতে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে হয়তো চাকরি পেতে পারেন। কিন্তু আপনি যদি একটি নির্দিষ্ট দক্ষ প্রতিষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে নির্দিষ্ট ক্রিয়েটিভ কিছু পদ্ধতিতে প্রশিক্ষণ নেন। তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভবনা আরও ভালো হবে। আপনি নিজের জন্য গ্রহণ যোগ্য এমন প্রতিষ্ঠান খোঁজে বের করুণ। যেকোন প্রশিক্ষণ নিলে আপনার পছন্দের চাকরির জন্য সকল টিপস পাবেন।
৩. কি ধরনের চাকরি করবেন সেটা ঠিক করুণ
![]() |
| পছন্দের চাকরি |
অনেকে মনে করেন সকল সরকারি চাকরির প্রশ্নপত্রের প্যাটার্ন যেহেতু মোটামুটি একই রকম হয়। সেহেতু নির্দিষ্ট কোনো চাকরির জন্য পৃথকভাবে প্রস্তুতি না নিয়ে সবগুলোতেই আবেদন করে ফেলে। এটা ভাবেন একটা না একটা তো হয়েই যাবে। কিন্তু এখানেই ভুল হচ্ছে আপনার এমন নীতিগত সিদ্ধান্ত বা চিন্তাভাবনা। আপনাকে বাছাই করতে হবে আপনি কোন চাকরির খোঁজ করবেন? বা কোন ধরনের চাকরির পরিক্ষার জন্য আপনি প্রস্তুতি নিবেন? কারণ উচু পদের চাকরির জন্য স্বপ্ন দেখলে আপনাকে আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে। তাই এখন থেকে ঠিক করুণ আপনি কোন ধরনের চাকরি করতে চান।
৪. চাকরির ইন্টারভিউতে অংশগ্রহণ করুণ
![]() |
| চাকরির ইন্টারভিউ |
আপনার মনে হচ্ছে আপনি হয়তো একবারেই সরকারি চাকরি পাবেন না। আবার হয়তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারলেন না। এতে আপনি কখনও একদম ঘাবড়ে যাবেন না। এটা দূর্বল মানুষের কাজ। বরং বারবার ইন্টারভিউতে অংশগ্রহণ করুণ এবং বারবার চেষ্টা করুণ। ভাইবাতে নিজেকে বিভিন্ন প্রশ্ন গুলোর সম্মুখীন করেন, তখন আর ব্যর্থ হলেও খারাপ লাগাবেন না।যতবার আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন, ততবার আস্তে আস্তে আপনার বলার দক্ষতা আর পার্সোনালিটি বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে আরও বেশি ঝালাই করতে পারবেন।
৫. নিজেকে সবসময় আপ টু ডেট রাখুন
![]() |
| আপ টু ডেট |
সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে হলে আপনাকে সবসময় চোখ-কান খোলা রাখতে হবে। দেশ ও দেশের বাহিরে কখন কোথায় কি হচ্ছে। সেটা আপনাকে খেয়াল রাখতেই হবে। চাকরির পরিক্ষার জন্য তো নিজেকে অবশ্যই এবিষয়ে আপ টু ডেট রাখতে হবে, চাকরি পাওয়ার পরেও নিজের সম্মান ও পদন্নোতির জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে চাকরির ক্ষেত্রেও হয়তো বিভিন্ন সময়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যা আপনি একমাত্র নিজেকে আপ টু ডেট রাখার মাধ্যমে সমাধান করতে পারবেন।
৬. নিজের পরিপূর্ণ সি.ভি তৈরি করুণ
![]() |
| Resume for job |
চাকরির ডাক পাবার প্রথম হাতিয়ার হচ্ছে সি.ভি। এজন্য অবশ্যই ভালো একটি সি.ভি তৈরি করতে হবে। তাই আজকেই খুব সুন্দর করে নিজের রিজিউম তৈরি করুন। চাকরির জন্য মিথ্যা ও অপ্রয়োজনীয় কোন কিছু রিজিউমিতে লিখবেন না। সঠিক পদ্ধতিতে একটা রিজুমি লিখতে জানাও একটা চাকরি পাওয়ার যোগ্যতা হিসেবে কাজ করে।
আশাকরি এই ৬ সরকারি চাকরি পাবার টিপস অনুসরণ করলে। আপনার স্বপ্নের হরিণ সরকারি চাকরি আপনি সহজে পেতে পারেন। আপনি শুধু নিজেকে নিয়ে সংগ্রাম করুন একবার না পারলে বার বার চেষ্টা করুণ। বাকিটা আল্লাহর দয়ায় হয়ে যাবে।
[বিঃদ্রঃ লিখাটি dusbus.com থেকে সংগ্রহ করে আরও কিছু সংশোধন করে প্রকাশ করা হয়েছে।]







0 Comments