![]() |
| Karigor job: চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে ৯ টি সহজ টিপস |
কিভাবে চাকরি পরীক্ষার প্রস্তুতি শুরু করবো?
চাকরি প্রার্থিদের এটি একটি কমন প্রশ্ন। আমাদের শিক্ষা জীবন শেষ হবার সাথেই সাথেই এই ধরনের চাকরির সাথে সম্পূর্ণ যুক্ত সকল প্রশ্ন আমাদের চিন্তাধারায় ঘুরতে থাকে। আজকে আমি চাকরির পরিক্ষার চিন্তার সমাধান নিয়ে এমনকিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাকে খুবই কার্যকরভাবে সহায়তা করবে বলে আশা করি।
আমাদের সবার জন্য শিক্ষাজীবন শেষ হবার পরেই সবচেয়ে জটিল কাজটি হচ্ছে, নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া। আমি কব করতে চাই? আমি কোন পেশায় কাজ করতে আগ্রহী? এসব প্রশ্ন গুলোর উত্তর খোঁজে তা সনাক্ত করা এবং নিজেদের জন্য সটিক সিদ্ধান্ত নেয়া। আবার আমাদের মধ্যে অনেকেই শিক্ষাজীবনে থাকাকালীন সময়ে এই ধরনের জটিল সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা পরবর্তীতে জীবনের জন্য একটি মহা পুরস্কার হিসেবে পাওয়া যায়।
আমাদের পড়াশোনা শেষ করার মানে চাকরি পেতে হবে এমন নয়। আপনার প্রতিটা ডিগ্রী আপনাকে বিভিন্ন পদের চাকরির জন্য আবেদনের যোগ্যতা অর্জন করতে সহায়তা করবে কিন্তু চাকরি পেতে হলে আপনাকে ডিগ্রীর পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি গ্রহণ করতে হবে।
চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সঠিক সময় কখন?
![]() |
| সঠিক সময় |
আমাদের শিক্ষা জীবন শেষ হলেই, চাকরির প্রস্তুতি নিবো তা ঠিক। কিন্তু শিক্ষাজীবন থেকেই আমাদের প্রত্যেকের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া ভালো। তা না হলে শিক্ষাজীবন শেষ হওয়ার পর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে। এজন্য মনে রাখবেন চাকরির প্রস্তুতির জন্য নির্দিষ্ট কোন সময় নাই। এটা যত আগে থেকে নিতে পারবেন ততই আপনার জন্য ভালো।
চাকরির জন্য নিতে হবে দীর্ঘমেয়াদি প্রস্তুতি:
![]() |
| চাকরির প্রস্তুতি |
স্বপ্নের হরিণ চাকরি পেতে অনেক সময় শিক্ষা জীবন শেষ হওয়ার পর ১ থেকে ২ বছর সময় লেগে যায়। এজন্য চাকরি নামের সোনার হরিণকে পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতেই হবে। কেননা, আপনাকে চাকরির জন্য অনেকের সাথে প্রতিযোগিতা করে চাকরি পেতে হবে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে বসে থাকবেন না। শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে সেই সাব্জেক্টের ব্যবহারিক জ্ঞান জেনে রাখতে হবে। টার্গেট অনুযায়ী আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে সটিক লক্ষ্যে পৌঁছাতে।
তৈরি করুন একটি কার্যকর রুটিন:
![]() |
| রুটিন |
দীর্ঘমেয়াদি পরিকল্পনার মানেই হচ্ছে একটি সঠিক রুটিন তৈরি করা। মানে পরিকল্পনা করার পর পরিকল্পনা মতো কাজ করার জন্য আপনাকে একটি কার্যকর রুটিন বানাতে হবে। মনে রাখবেন সব রুটিন কার্যকর হয় না। এজন্য বললাম কার্যকর রুটিন তৈরির কধা। সঠিক প্রস্তুতির ক্ষেত্রে সঠিক নির্দেশনাও গুরুত্বপূর্ণ। চাকরির প্রস্তুতির জন্য প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় ভাগ করে নিন এবং রুটিন তৈরি করার পর থেকে নিয়মিত অনুসরণ করতে থাকুন।
চাকরির জন্য বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও খোঁজ-খবর:
![]() |
| যোগাযোগ |
আপনি যে বিষয়ে পড়াশুনা করেছেন সেই বিষয়ে যারা পড়াশোনা করেছেন এমন সব সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ রক্ষা করুন। তাদের সাথে চাকরির ক্ষেত্র, পরিবেশ, অবস্থা ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করুন। কোন ধরনের চাকরির জন্য কি ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে বা নেওয়া দরকার তা জানার জন্য খোঁজ-খবর নিন। যেমনঃ আপনি জানতে পারেন শিক্ষক হতে চাইলে আপনাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে হবে? এগুলো দেওয়ার জন্য আপনাকে কোথায় কোথায় যেতে হবে? ইত্যাদি। ঠিক একইভাবে আপনি যে পেশাই আছেন সেই পেশার জন্য সিনিয়রদের কাছে প্রশ্ন করে সকল বিষয়ে জেনে নিন।
ঠিক চাকরির সঠিক জীবনবৃত্তান্ত তৈরি করুণ:
![]() |
| সিভি |
চাকরির আবেদন করার সময় আমাদের প্রত্যেকের যেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে আমাদের একটা সঠিক জীবনবৃত্তান্ত। জীবনবৃত্তান্ত হলো চাকরি পাবার জন্য প্রথম ইম্প্রেশন বা আকর্ষণ। তাই জীবনবৃত্তান্ত খুব ভালভাবে তৈরি করুন এবং আপনার জীবনের সঠিক তথ্য যুক্ত করুন।
সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে নজরদারি রাখুন:
নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলি থেকে অনেক সময় বেশি প্রশ্ন আসে। কারেন্ট অ্যাফেয়ার্স ও বিভিন্ন সাম্প্রতিক বিষয়ের তথ্য গুলো অনুসরন করতে পারেন।
বিগত বছরের প্রশ্ন সম্পর্কে জেনে নিন :
![]() |
| প্রশ্নের উত্তর |
নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন গুলোর সমাধান করে রাখুন। প্রায় সব চাকরির পরিক্ষার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন থেকে প্রতিবছরই অনেক প্রশ্নের মিল থাকে। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো প্রশ্নের প্যাটার্ন গুলো সবচেয়ে ভালো একটা ধারনা পাবেন।
পাঠ্যবই অনুশীলন :
![]() |
| পাঠ্য বই অনুশীলন |
বর্তমানে বাজারে গেলে বিভিন্ন ধরনের সাধারন জ্ঞানের বই পাওয়া যায় পাবেন। যার মধ্যে রয়েছে আজকের বিশ্ব, ক্যারিয়ার এইড, নতুন বিশ্ব, এমপিথ্রি, জ্ঞানকোষ, মেট্রিক্স, কনফিডেন্স অনেক জনপ্রিয়। বিভিন্ন চাকরির সলিউশন থেকে নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলোর সমাধান করলে অনেক কাজে দেবে।
সবশেষে নিজের উপর আস্থা রাখুন :
আমার দ্বারা সম্ভব না, হচ্ছে না, আমাকে দিয়ে হবে না এ সমস্ত কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবসময় নিজের উপর আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যান ও বারবার অনুশীলন করুন। চাকরির জন্য জীবনে কখনো হতাশ হবেন না কেননা যারা চাকরি করছেন কিংবা চাকরি পাচ্ছেন তারাও একসময় আপনার আর আমার মতোই কঠিন পরিশ্রম করেছেন।
[বিঃদ্রঃ লেখাটি ভোল্টেজ ল্যাবের একটি পোস্টকে অনুসরণ করে পুনরায় লেখা হয়েছে।]








0 Comments